ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের জেল

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নিহার রঞ্জন রায় (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার গয়ারী গ্রামের মৃত স্বপন চন্দ্র রায়ের পুত্র।


২৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সরকারি রাজেন্দ্র কলেজে এলএলবি পরীক্ষা চলাকালীন প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়।


পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন এর মোবাইল কোর্টে ভুয়া পরিচয়ের অপরাধটি আমলে নিয়ে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০ নং ধারায় আসামী নীহার রঞ্জন রায় কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম জানান, সকালে এল এল বি পরীক্ষা চলাকালীন নীহার রঞ্জন রায় নিজেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুনিয়র অফিসার (এক্সাম সেকশন) পরিচয় দিয়ে বিভিন্ন হল পরিদর্শন করতে চান। পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানতে পারি তিনি একজন ভুয়া ও প্রতারক।


কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিসার পরিচয় দেওয়া ব্যাক্তির কার্যক্রম এবং আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমি দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে বিষয়টি অবহিত করি। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা উদঘাটিত হয়। আসামী নীহার রঞ্জন রায় তার ভুয়া পরিচয়ের বিষয়টি মোবাইল কোর্টের সম্মুখে স্বীকার করেন এবং সে আগেও এই ধরনের কাজ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন। তিনি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে পরীক্ষার হল থেকে পরীক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল নিয়ে পালিয়ে যেতেন রঞ্জন।

ads
ads
ads

Our Facebook Page

↑